ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ বাণিজ্য কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা প্রদান বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই নাঙ্গলকোটে হতদরিদ্র পরিবারকে ঘর উপহার লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না : তথ্য প্রতিমন্ত্রী

মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই

মোঃ হুমায়ুন কবির মানিক :
  • আপডেট সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২নং সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে শোডাউনটি লক্ষণপুর পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। এতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের অনেকে হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। পরে লক্ষণপুর পশ্চিম বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তিনি একটি মাদকমুক্ত উন্নয়ন সমৃদ্ধ মডেল সরসপুর ইউনিয়ন গড়ে তুলতে চান।

জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা বলেন, আনোয়ার হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাঁর সেই কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা নির্বাচনে প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি এই ইউনিয়নে যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন। আনোয়ার হোসেন ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ায় তারা দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই

আপডেট সময় : ০৯:১৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬