সংবাদ শিরোনাম ::
লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত
নূরে আলম মানিক :
- আপডেট সময় : ০১:০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে জাকের পার্টি ও তার সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর, শনিবার বাদ আছর লাকসাম কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ জলসার আয়োজন করা হয়। মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ ২০২৭-এর দাওয়াত উপলক্ষে এই ধর্মীয় সভার আয়োজন করা হয়।
জলসায় সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক প্রধান বক্তা হিসেবে দাওয়াতি আলোচনা পেশ করেন যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজী। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন যুব ওলামা ফ্রন্টের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম রংপুরী এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন তালাবা ফ্রন্টের কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি তাসলিমুল ইসলাম রিমন।
কান্দিরপাড় ইউনিয়ন জাকের পার্টির সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী জলসায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাকের পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা, তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা, নূরে আলম মানিক, সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা , অ্যাডভোকেট টিপু সুলতান, সভাপতি, মনোহরগঞ্জ উপজেলা জাকের পার্টি , তোফায়েল হোসেন বিপ্লবী, সাধারণ সম্পাদক, ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগর, জাহাঙ্গীর আলম, সভাপতি, নাঙ্গলকোট উপজেলা, জুনাব আলী, সহ-সভাপতি, লাকসাম উপজেলা ,শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক, লাকসাম উপজেলা, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাংগঠনিক বিভাগ সভাপতি অহিদুজ্জামান, জেলা সভাপতি আল-আমিন সওদাগর, স্বেচ্ছাসেবক ফ্রন্টের জেলা সভাপতি আবদুর রহমান, উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হোসেন, মহিলা ফ্রন্ট থানা সভানেত্রী সৈয়দা হোসনেয়ারা এবং ছাত্রী ফ্রন্ট সভানেত্রী ফারজানা লিজা।
জাকের পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অনুষ্ঠানে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে জলসার সমাপ্তি ঘটে।









