সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না : তথ্য প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট :
- আপডেট সময় : ০৭:৩৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ২৯ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতির যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন, সেটি বিবেচনা করা হচ্ছে।
অনেকে অপপ্রচার, অসত্য তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। এটি অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
অপতথ্য, গুজব বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না।









