ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই নাঙ্গলকোটে হতদরিদ্র পরিবারকে ঘর উপহার লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না : তথ্য প্রতিমন্ত্রী লাকসামে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমি দখলের চেষ্টা  !!  ঘর ছাড়ার নির্দেশ —আতঙ্কে অসহায় পরিবার পেশাদারিত্বের পবিত্রতা রক্ষায় স্পষ্ট অবস্থান “ভুঁইফোড় পকেট সংগঠনে বিভ্রান্ত হবেন না” — সভাপতি লাকসাম প্রেসক্লাব কোনো ছাড় নাই কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান  —-পুলিশ সুপার, কুমিল্লা বর্তমান সরকারের সৃষ্টি নয় গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে পাওয়া ——–প্রতিমন্ত্রী মীর শাহে আলম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণে অব্যবস্থাপনা ও কম উপস্থিতি নিয়ে এমপি আবুল কালামের ক্ষোভ

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৮:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহালয়ার মাধ্যমে দেবী দূর্গাার আগমনী বার্তায় জগৎ জননী মহামায়াদেবী দুর্গা জানিয়ে দেয় আগমনী বার্তা। ঢাকের বাজনার হৃদয়ের মাঝে মৃদুস্বরে বেজে উঠছে অফুরন্ত আনন্দ। পুজোর আর মাত্র কয়েকটা প্রহরের অপেক্ষায়। শরৎকালের শারদীয় দুর্গাপূজাই বাঙ্গালী সনাতনধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। লাকসাম উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির আমেজ। পরিবারের জন্য অনেকেই শেষ করেছেন পূজার নিত্য নতুন কেনা-কাটা, শিশু কিশোরদের মাঝে চলছে সবচেয়ে বেশি খুশির আমেজ। লাকসাম উপজেলায় এবার ৩৮টি পূজা মন্ডপে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরীতে তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন পূজা মন্ডপে আলোকসজ্জাসহ প্যান্ডেলের সাঁজ-সজ্জার কাজও শুরু হয়ে গেছে। বিভিন্নপূজা মন্ডপে স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মৃৎশিল্পীরা রাত-দিন প্রতিমা তৈরী করে এখন তুলির শেষ আঁচড় তুলতে ব্যস্ত। পঞ্জিকা মতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গা উৎসবআগামী ১০ অক্টোবার মহালয়া, ১৭ অক্টোবার ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে লাকসামের পূজা মন্ডপগুলোতে চলছে দুর্গা উৎসবের ব্যাপক প্রস্তুতি। এ বছর দেবীদুর্গা ঘোড়ায় চড়ে আসবে এবং নৌকা গমনের মধ্য দিয়ে শুরু হবে। উপজেলা পূজা উদযাপন সূত্রে জানা গেছে, এ বছর উপজেলা ৩৮টি পূজামন্ডপ এর মধ্যে পৌর শহরে ২১টি ইউনিয়নে ১৭টি তে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। পৌরশহরে
মুক্তকেশী কালী বাড়ী, জগন্নাথবাড়ী,সাহাপাড়া, বিশ্বম্বর মন্দির, রেলওয়ে কলোনী, ধামৈচা, পশ্চিমগাঁও, পূর্বলাকসাম, নিদুবন, কালী বাড়ী, রাজশ্বরী, মা দূর্গা, বনিক্য বাড়ী, সূর্যসংঘ, আনন্দ সংঘ, স্বস্তিকা, মিশ্রি, ইউনিয়ন গুলোতে রয়েছে উত্তরগাজীপুর শীল বাড়ী, গাজীপুর, কৈত্রা, দেবীপুর, মালি বাউরতলা, উদইর, দূপচর,জয়শ্রী, গাজীপুর, কোঁয়ার, গৌরনিতাই সেবাশ্রম, গণেশ ঠাকুর,চাঁনগাঁও, কেমতলী ও চুনাতিতে দূর্গা উৎসব
পালনের জন্য প্রত্যেকটি মন্ডপে পূজা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দূর্গা পূজা যাতে সুষ্ঠও সুন্দর ভাবে সম্পূর্ন হয় এ জন্য সর্বস্তরের ব্যাক্তিদের সহযোগিতা কামনা করেছেন। লাকসাম উপজেলা শাখা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু জানান এ বছর জাঁকজমকপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে। এরই মধ্যে সকল আয়োজন সম্পন্নের পথে। এছাড়াও শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে উপজেলা ও পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সুচারু ভাবে দূর্গা পূজায় নজর দিবেন।
এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুনাহার লাইলী জানান, আমি প্রত্যোকটি পূজা মন্ডপে খোজখবর নিয়েছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সকল পূজামন্ডপে যাতে শান্তিপূর্ন ভাবে পূজা অনুষ্ঠিত হবে। আমাদের নজরদারী অব্যাহত থাকবে। আল্লাহর রহমতে সব কিছু ঠিক থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা

আপডেট সময় : ০৮:৫৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬