ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুদাফফরগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল, আগামীকাল জানাজা লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল লাকসাম পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা চাইলেন -আলহাজ্ব মজির আহমেদ লাকসাম সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো যেন ‘‘ ভূতের বাড়ি “ বাংলাদেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত লাকসামে শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ .) এর ৩৮ তম ওফাত দিবস অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কোটি টাকা মূল্যের প্রায় ৩৬ শতক সরকারি জায়গা বালি ভরাট করে অবৈধভাবে দখল করে নিয়েছে স্থানীয় ভূমিদস্যুরা। লাকসাম-মুদাফফরগঞ্জ সড়কের পৌর এলাকার মিশ্রী নামক স্থানে গত ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে এই চাঞ্চল্যকর দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় কুমিল্লা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী বাদী হয়ে লাকসাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ লাকসাম-মুদাফফরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি দেশের দক্ষিণাঞ্চলের চাঁদপুর, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করে। অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে এবং সড়কটি নিরাপদ রাখতে এর পাশে প্রায় ৮০ ফুট জায়গা অধিগ্রহণ করেছিল সড়ক বিভাগ।
অভিযোগে জানা যায়, সড়কের পাশের এই অধিগ্রহণকৃত জায়গায় একটি বিশাল জলাধার ছিল, যা সরাসরি ডাকাতিয়া নদীর সাথে সংযুক্ত। কিন্তু রাতের আঁধারে ভূমিদস্যুরা বালি ভরাট করে জলাধারটি সম্পূর্ণ বন্ধ করে দেয় এবং জায়গাটি নিজেদের দখলে নেয়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এই অবৈধ বালু ভরাটের কারণে পানি নিষ্কাশনের একমাত্র পথটি বন্ধ হয়ে গেছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই লাকসাম পৌরসভা এবং পার্শ্ববর্তী লালমাই উপজেলার বিস্তীর্ণ এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হবে। একই সাথে তলিয়ে যাবে শত শত একর ফসলি মাঠ, যার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন স্থানীয় কৃষকেরা।
এ বিষয়ে লাকসাম থানা পুলিশ জানায়, সড়ক বিভাগের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে সরকারি সম্পত্তি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল

আপডেট সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬