ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুদাফফরগঞ্জের সাবেক চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল, আগামীকাল জানাজা লাকসামে ভূমিদস্যুদের থাবা !! বালি ভরাটকরে সড়ক বিভাগের জায়গায় দখল লাকসাম পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যের সমর্থন ও সহযোগিতা চাইলেন -আলহাজ্ব মজির আহমেদ লাকসাম সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনগুলো যেন ‘‘ ভূতের বাড়ি “ বাংলাদেশের সকল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত লাকসামে শাহ ছুফি আবুল বারাকাত পীর ছাহেব (রহ .) এর ৩৮ তম ওফাত দিবস অনুষ্ঠিত একটি হারানো বিজ্ঞপ্তি দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরু ইসলাম মনি সভাপতি, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম সহসভাপতি এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের ধারাবাহিকতায় সংসদ সদস্যদের ঐতিহ্যবাহী এই ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত করা হয়। ১০ জুন রাতে নতুন কমিটির অনুমোদন ও সদস্যদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ক্লাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নবগঠিত কমিটির শীর্ষ নেতৃবৃন্দ সংসদ সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতীয় সংসদের অভ্যন্তরীণ পরিবেশকে আরও প্রাণবন্ত করতে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে মো: আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ আসনসহ বিভিন্ন রাজনৈতিক মহলে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।
একই সাথে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ভোলা-১ আসনসহ বিভিন্ন রাজনৈতিক মহলে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস

আপডেট সময় : ০২:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬