ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

???????

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার লাকসামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে হামলায় যারা মানুষ হত্যা, আহত ও পঙ্গু করেছে, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের বিচারপ্রক্রিয়া পুনরায় শুরু করতে সরকারের প্রতি আহবান জানান।
লাকসাম পৌরসভা জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে  ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল এবং নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন।
সমাবেশ শেষে ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস হাউজিং এস্টেট মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের আমির, সভাপতি, সেক্রেটারিসহ দলটির উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬