ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে আধুনিক উত্তর হাওলা গড়ব -জহিরুল ইসলাম জুয়েল

হুমায়ুন কবির মানিকঃ
  • আপডেট সময় : ০৮:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৯নং উত্তর হাওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া জুয়েলের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৯ অক্টোবর ফেনুয়া নূরানী মাদ্রাসা মাঠে ফেনুয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

উপজেলা বিএনপির উপদেষ্টা ডা. লোকমান হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জহিরুল ইসলাম ভূঁইয়া জুয়েল। বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা আইয়ুব আলী সরদার, মাওলানা নজির আহমেদ ভূঁইয়া, আলী আহসান বাবুল, আবুল কাশেম বাচ্চু, জয়নাল আবেদীন ও মাকসুদ মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুল হাসান রাশেদ।

বক্তারা বলেন, তৃণমূলের সুহৃদ, সৎ ও যোগ্য নেতা জহিরুল ইসলাম জুয়েলের পেছনে সাধারণ মানুষের গভীর ভালোবাসাই তাঁর বড় শক্তি। দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা বিবেচনা করে লাকসাম-মনোহরগঞ্জের অভিভাবক মো. আবুল কালাম এমপির নিকট তাঁকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম ভূঁইয়া জুয়েল বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে একটি সাম্যভিত্তিক, আধুনিক ও উন্নত উত্তর হাওলা ইউনিয়ন গড়ব।

ইউনিয়নের শান্তি ও সার্বিক উন্নয়নে জনগণের আস্থার প্রতিদান দিতে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন। এখন এলাকাবাসীর নজর স্থানীয় সংসদ সদস্য ও দলীয় শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দল-মত নির্বিশেষে সকলকে নিয়ে আধুনিক উত্তর হাওলা গড়ব -জহিরুল ইসলাম জুয়েল

আপডেট সময় : ০৮:১৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬