ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা লাকসামে ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠণ !! এক প্রকৌশলী বরখাস্ত

পূর্ব পাঁচপাড়া তা’লীমুল কুরআন রহমানিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ওমর ফারুক : 
  • আপডেট সময় : ০৬:০০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে পূর্ব পাঁচপাড়া তা’লীমুল কুরআন রহমানিয়া মাদ্রাসা কমপ্লেক্সে হিফজুল কোরআন সমাপনী, নাজেরা শিক্ষার্থীদের সবক প্রদান, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের পূর্ব পাঁচপাড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মজুমদারের প্রাণবন্ত সঞ্চালনায় কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমুন নফস মাওলানা মুস্তাকুন্নবী।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মাদ্রাসাটি অনেক দীন ধরে সুনামের সাথে পাঠদান দিয়ে আসছে, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও আরবি ভাষাসহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে। আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন বিষয়ে অর্জিত দক্ষতা প্রদর্শন করে। বিশেষ করে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাবলীলভাবে পড়াশোনা ও কোরআন তেলাওয়াতের দক্ষতা উপস্থিত অভিভাবক ও অতিথিদের নজর কাড়ে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করছে। চলতি বছরে ১৫ জন এবং গত বছর ১৬ জন শিক্ষার্থী হিফজুল কোরআন সম্পন্ন করেছে।
এছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রতিবছর মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি যোগ্য ও নিবেদিত শিক্ষকদেরও পুরস্কৃত করা হয় বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পূর্ব পাঁচপাড়া তা’লীমুল কুরআন রহমানিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন সমাপনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০০:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬