ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা লাকসামে ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠণ !! এক প্রকৌশলী বরখাস্ত

লাকসামে সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির !! সংসদ সদস্যের নির্দেশনায় পূজামণ্ডপে বিএনপি নেতা মজির

কামরুন নাহার :
  • আপডেট সময় : ০৮:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার লাকসামে এক অভূতপূর্ব উৎসবমুখর ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। লাকসাম-মনোহরগঞ্জের সংসদ সদস্য জনাব আবুল কালাম এমপি-এর নির্দেশনায় লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ লাকসাম পৌরশহরের এ বছর অনুষ্ঠিত সবকটি অর্থাৎ মোট ২১টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

এই সময় আলহাজ্ব মজির আহমেদের সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং বিশাল একটি হোন্ডা (মোটরসাইকেল) বহর ছিল। তাঁর এই  আকস্মিক সফর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের আমেজ লক্ষ্য করা গেছে। লাকসামজুড়ে সাধারণ মানুষ এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

তিনি একে একে পৌরসভার ২১টি মণ্ডপেই উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় কালে আলহাজ্ব মজির আহমেদ বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার।

আমাদের প্রিয় নেতা জনাব আবুল কালাম এমপির স্পষ্ট নির্দেশনা রয়েছে – সংখ্যালঘু বলে এ দেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনেরা যাতে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে তাঁদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। যেকোনো ধরনের অপশক্তি রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা রাত জেগে মণ্ডপগুলো পাহারা দিচ্ছে।         

লাকসামে সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির সংসদ সদস্যের নির্দেশনায় পূজামণ্ডপে বিএনপি নেতা মজির।

পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা বিএনপি নেতার এই উদ্যোগ ও বক্তব্যকে সাধুবাদ জানান। এ সময় আবেগঘন পরিবেশে হিন্দু সম্প্রদায়ের কতেক বক্তা তাঁদের মনের কথা প্রকাশ করতে গিয়ে আলহাজ্ব মজির আহমেদকে আগামীতে লাকসাম পৌরসভার মেয়র হিসেবে দেখার ইচ্ছা ব্যাক্ত করেন। তাঁরা বক্তব্যের মাধ্যমে তাঁদের এই প্রত্যাশা ও অনুরোধ সংসদ সদস্য জনাব আবুল কালাম এমপির কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।                                                                                                                                                                                                                                                                                                                                  স্থানীয় সচেতন নাগরিক ও মণ্ডপ সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাকসামের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের অনন্য নজির !! সংসদ সদস্যের নির্দেশনায় পূজামণ্ডপে বিএনপি নেতা মজির

আপডেট সময় : ০৮:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬