ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম উপজেলার ৬ নম্বর উত্তরদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের সমর্থনে উত্তরদা ইউনিয়নে ৩নং ওয়ার্ড তপইয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উত্তরদা ইউপি ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়েজিত মতবিনিময় সভায়  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং প্রার্থীর পক্ষে মাঠপর্যায়ে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি লাকসাম উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান বাদল বলেন, একটি শক্তিশালী ও সুসংগঠিত দল গড়ে তুলতে  তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, তিনি আরও বলেন, আমাদের অভিবাবক মাননীয় সংসদ সদস্য মো: আবুল কালাম এর সিদ্ধান্তই লাকসাম-মনোহরগঞ্জে চুড়ান্ত  দলীয় সিদ্ধান্ত। সুতরাং দলীয় সিদ্ধান্তের বাহিরে কাজ করার কোনো সুযোগ নেই,সবাই একসাথে মিলেমিশে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি।

প্রধান বক্তা লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মুশু বক্তব্যে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলামের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, জনগণের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, উত্তরদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ আবুল কাশেম, সাবেক সাধারণ সম্পাদক লতিফুর রহমান খোকন, লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক ফখরুজ্জামান পাটোয়ারী এবং লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুন নবী মহসিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন উত্তরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ছোয়াব মজুমদার। সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয়ে, দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।  মতবিনিময় সভায় স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬