লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন
- আপডেট সময় : ০১:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
এক এক করে ফুরিয়ে এলো দূর্গাপূজার উৎসবের দিনগুলো। কুমিল্লার লাকসাম উপজেলায় বুধবার (২১ অক্টোবর) বিকেলে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। বিকেল থেকে পৌরশহরের বিভিন্ন পূজা মন্ডপের প্রতিমাগুলো লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে থাকে। নারী-পুরুষ, যুবক-যুবতী ঢাকের তালে তালে নেচে ও গালে সিদুর মেখে আনন্দ উল্লাস করতে দেখা যায়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম উপজেলা শাখার আয়োজনে জগন্নাথ দিঘীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা এএসপি সার্কেল সনদ বড়ুয়া, লাকসাম থানার ওসি কামরুন নাহার লাইলী, কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু সুভাষ বনিক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম উপজেলা শাখা সভাপতি রনজিত কুমার সাহা টাবলু, সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবি লোকজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক সনজিত সাহা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লাকসাম জগন্নাথ বাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, অমূল্য বনিক, সুবীর সাহা, নিটোল সাহা, প্রবীর সাহা, পার্থ রায় চৌধুরী, প্রতুল সাহা. নিমাই সাহা, সুমন সাহা, মিঠু সাহা প্রমুখ।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লাকসাম উপজেলা শাখার উপদেষ্টা বাবু সুভাষ বনিক ও সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু জানায়, এবছর সুন্দর ভাবে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা, পৌরসভা, থানা পুলিশ প্রশাসন তৎপরতা ছিল। ওনাদেও সহযোগিতায় উপজেলার প্রত্যেক পূজা মন্ডপে শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে। এবছর লাকসাম উপজেলায় সর্বমোট ৩৮টি পূজা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রত্যেক পূজা মন্ডপের প্রতিমাগুলো লাকসাম জগন্নাথদিঘীতে বিসর্জন দেয়া হয়।

















