ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন উত্তরদা ইউনিয়নে আহসান উল্লাহকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া মিলেনি ! বুড়িচংয়ে তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে !! জরাজীর্ণ ভবনে আতঙ্কে পাঠদান লাকসামে বিভিন্ন জলাশয়ে ও পুকুরে মাছের পোনা অবমুক্ত লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন লাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম লাকসামে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন

মনোহরগঞ্জ সংবাদদাতা :
  • আপডেট সময় : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও ‘মডেল ইউনিয়ন’ গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন শিক্ষিত সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি হাসনাবাদ ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।

সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ আনোয়ার হোসেন তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, তিনি বলেন দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।

অবকাঠামো ও কৃষি: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য: বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। নিরাপত্তা ও মাদক নির্মূল: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।
প্রার্থী পরিচিতি: শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ডিগ্রিধারী মোঃ আনোয়ার হোসেন রাজনৈতিক অঙ্গনেও সুপরিচিত। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সদস্য এবং হাসনাবাদ ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ৩ বার দায়িত্ব পালন করছেন।

মোঃ আনোয়ার হোসেন বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। হাসনাবাদ ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর মতে, একজন উচ্চশিক্ষিত এবং আদর্শবান প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন হাসনাবাদ ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান আনোয়ার হোসেন

আপডেট সময় : ০৮:২৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬