নাঙ্গলকোটে সাবেক এমপি ডাক্তার এ.কে.এম কামারুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:৫৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক এমপি ও এশিয়ার বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ মরহুম অধ্যাপক ডা: এ.কে.এম কামারুজ্জানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম মনিরুজ্জামান খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক মহি উদ্দিন খান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ সভাপতি শাখাওয়াত হোসেন শাহিন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি আহসানুজ্জামান তুষার, নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সাবেক শিক্ষক রেজাউল করিম মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, সদস্য রাশেদ হোসাইন সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ও জামে মসজিদ খতিব মাওলানা সাহাবউদ্দিন।










