ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ বাণিজ্য কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা প্রদান বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই নাঙ্গলকোটে হতদরিদ্র পরিবারকে ঘর উপহার লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না : তথ্য প্রতিমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা

নাঙ্গলকোট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শিক্ষক দিবসের অঙ্গীকার—জাতীয়করণ মোদের অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও কারিগরি ভোকেশনালের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

পরবর্তীতে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান।

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁন্দগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক লিটন, সমিতির সাধারণ সম্পাদক ও ময়ূরা হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুল হক এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার, জমিয়াতুল মোদার্রেছীন নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক ও কাশিপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হোসেন, উপজেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুল হক মজুমদার এবং প্রাথমিক শিক্ষক নেতা নিজাম উদ্দিন ও মোহাম্মদ ইয়াসিনসহ অনেকে।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের যৌক্তিক দাবি তুলে ধরেন।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০২:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬