টয়লেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং মিয়াজি বাড়ি জামে মসজিদের টয়লেটের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় মসজিদে নামাজ আদায়ের জন্য আসা মুসল্লিরা টয়লেটের ভেতরে একজন ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মৃত। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করে, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখেছেন।এলাকায় এ ঘটনাকে ঘিরে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন, হত্যাকাণ্ডটি অন্য কোথাও সংঘটিত হওয়ার পর মরদেহটি মসজিদের টয়লেটে ফেলে গেছে। আবার কেউ কেউ বলছেন, হতেপারে ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়েছে।
আশপাশের এলাকা ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দেহভাজনদের শনাক্ত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আলামত সংগ্রহকরছেন।।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।














