মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থি ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল
- আপডেট সময় : ১১:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পন্থি ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। পেশাগত নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ১৬ এপ্রিল জারি করা এক জরুরি নোটিশে জানানো হয়, গত ৫ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। কিন্তু ১৩ এপ্রিল ৭৫ জন আইনজীবী ও জুলাই আন্দোলনে হতাহতদের স্বজনদের পৃথক আবেদনে কিছু প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচন কমিশনের সর্বসম্মতিতে আইন পেশার নীতিমালা ও সংগঠনের শৃঙ্খলার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মজিবুর রহমান বলেন, ‘জুলাই আন্দোলনে হতাহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকি প্রার্থীদের নিয়ে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।










