ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে আমাদের সরকার , উত্তরদা উচ্চ বিদ্যালয়ে — এমপি আবুল কালাম

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ-উৎসবে মুখর এক মিলনমেলায়।

শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে জমতে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ, লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, টিআর হারুন এবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহম্মদ এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া। এছাড়াও সহকারী শিক্ষক মাসুদুল আলম, জাহাঙ্গীর ও রাবেয়া বসরিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা ও পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। বিদায়ের ক্ষণে শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল আবেগ ও ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নতুন একাডেমিক ভবন ও একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের জন্য প্রধান অতিথির কাছে জোর দাবি জানান। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি। আমাদের সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা যায়।” তিনি আরও বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও দেশপ্রেমকে ধারণ করে এগিয়ে যেতে হবে।” একই সঙ্গে তিনি বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী। এতে বিভিন্ন শ্রেণিতে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের এই অর্জন উপস্থিত সবাইকে উচ্ছ্বসিত করে তোলে।

বিকেলে শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। পাশাপাশি ঢাকা থেকে আগত শিল্পীরাও সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন। নাচ-গান ও প্রাণবন্ত পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়। দিনব্যাপী এই আয়োজন শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে আমাদের সরকার , উত্তরদা উচ্চ বিদ্যালয়ে — এমপি আবুল কালাম

আপডেট সময় : ০২:২৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬