ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

“বিদায় পৃথিবীর, বিদায় আমার প্রিয় স্ত্রী,, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাকসামের যুবকের আত্মহত্যা

এম এ মান্নান :
  • আপডেট সময় : ০৩:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাকসামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইস্রাফিল রাহাত মজুমদার (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে লাকসাম পৌর শহরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাহাত মজুমদার উপজেলার উত্তরদা ইউনিয়ন কান্দিরপাড় গ্রামের মোহন মিয়ার বাড়ীর দুলাল মিয়ার ছেলে।
মৃত্যুর আগে রবিবার (২০ এপ্রিল) দিবাগত-রাত ২ টায় দিকে Israfil Rahad নামে নিজের
ফেসবুকে আইডিতে এক দীর্ঘ পোস্টে ইস্রাফিল রাহাত মজুমদার তার স্ত্রী বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি লেখেন,”বিদায় পৃথিবীর, বিদায় আমার প্রিয় স্ত্রী,,ভালো থেকো সুখে থাকো তোমরা আমার সাথে যেইটা করছো তার ফল একদিন তোমরা ঠিকই পাবা,আমার মায়ের বুক খালি করতেছো তোমরা একদিন আল্লাহ্ তোমার এবং তোমার মায়ের বুক খালি করবে, আল্লাহ্ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা টা মনে রেখো।
আরও একটি পোস্টে তিনি লেখেছেন, “খুব শীঘ্রই চমক দেখবেন,এখনো বেঁচে আছি কিন্তু আর বেশিক্ষণ বেঁচে থাকবো না”
এছাড়াও পোস্টে তিনি স্ত্রী অন্তরা ও শাশুড়ীসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ করেন যে, তুমি যদি আমার সাথে রাত ১২ টার মধ্যে কথা না বলো তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবো। এবং নিজে ও আত্মহত্যা করবো আর আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবা তুমি আর তোমার মা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ বছর আগে পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাউজিং সংলগ্ন অলি উল্লাহ মেয়ে অন্তরা আক্তারের সঙ্গে রাহাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনের বয়স প্রায় দুই বছর। অন্তরার আগের সংসারের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রাহাত মজুমদার তার শশুর বাড়ীতে থাকতেন এবং লাকসামে একটি বেসরকারি হাসপাতালে ওটি বয় হিসাবে চাকরি করতেন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও স্ত্রী এবং শাশুড়ীর মানসিক চাপের কারণে রাহাত মজুমদার রাতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন। পরে
সোমবার সকাল ৬ টায় রাহাতের শ্বশুরবাড়ির পাশে অচেতন অবস্থায় রাহাতকে পড়ে থাকতে দেখে তার শাশুড়ি কুলসুম বেগম। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লাকসাম থানা পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায়।
মৃত ইস্রাফিল রাহাত মজুমদার মা জোছনা বেগম জানান,ছেলের বউ ও শাশুড়ী আমার ছেলের মৃত্যুর জন্য দায়ী, আমি থানায় যাচ্ছি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে।
এদিকে সোমবার ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পরে, যা এখন রীতিমত ভাইরাল হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, লাশের সুরহতাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরে রিপোর্টের ভিত্তিতে জানা যাবে মৃত্য্যুর কারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“বিদায় পৃথিবীর, বিদায় আমার প্রিয় স্ত্রী,, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লাকসামের যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৩:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬