ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসাম থানায় নতুন ওসি কাজী কামরুন্নাহার এর যোগদান

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম থানায় অফিসার ইনচার্জ (ওসি) রদবদল করা হয়েছে| সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদায়ী ওসি মাকসুদ আহাম্মদকে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করে তাঁর স্থলে লাকসাম থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কাজী কামরুন্নাহার লাইলি| ৫ মে মঙ্গলবার থানায় দায়িত্ব গ্রহণের পর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে তাঁর অবস্থান জানতে চাইলে মুঠো ফোনে সাপ্তাহিক লাকসামকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলি অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে সবসময় আপসহীন (জিরো টলারেন্স নীতি) , আর নিরপরাধ মানুষের জন্য পুলিশের দরজা থাকবে ২৪ ঘণ্টা খোলা, কোনো হয়রানি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই সাধারণ মানুষ সরাসরি আইনি সেবা পাবেন|
তার এই জনবান্ধব উদ্যোগ ও কঠোর অবস্থান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুসংহত করবে| নতুন ওসি’র কাছে এলাকাবাসীর প্রত্যাশা – থানা যেনো হয় জনগণের আস্থার ঠিকানা|
অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি ২০২৬ সালের ৫ মে লাকসাম থানায় যোগদানের আগে কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে (আরআই হিসেবে) কর্মরত ছিলেন|
উল্লেখ্য যে, কুমিল্লা জেলায় প্রথম নারী ওসি ২০২৪ সালের ৮ অক্টোবর লাকসাম থানার প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা যোগদানের দিন থেকে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত আইন প্রয়োগের পাশাপাশি নারী-শিশুর নিরাপত্তা এবং সামাজিক সমস্যা সম্মানজনক সমাধানের কারিগর, পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনে সক্ষম, নাজনীন সুলতানা লাকসাম বাসির নিকট স্মরণীয় হয়ে থাকবেন| প্রথম নারী ওসি লাকসামের প্রশাসনিক ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করে গেছেন|  দ্বিতীয় নারী অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি ২০২৬ সালের ৫ মে লাকসাম থানায় যোগদান করছেন|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসাম থানায় নতুন ওসি কাজী কামরুন্নাহার এর যোগদান

আপডেট সময় : ০৩:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬