ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে উপজেলা ও পৌর যুবদলের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন এবং লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে পথসভা সফল করার লক্ষ্যে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে বুধবার বিকেলে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি লাকসাম উত্তর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো লাকসামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু। পৌর যুবদলের সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বতম সাহা বিশু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান পাঠওয়ারী ও মাঈন উদ্দিন শরীফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছফিউল্লাহ ও সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফাহাদসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা পথসভা সফল করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লাকসামে উপজেলা ও পৌর যুবদলের আনন্দ মিছিল

আপডেট সময় : ০১:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬