লাকসাম ও মনোহরগঞ্জে খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কার্যক্রম অব্যাহত রাখবো এমপি , আবুল কালাম
- আপডেট সময় : ১২:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ী আসন অলংকৃত করে আছেন। নানা কারণে বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ে স্থান করে নিয়েছেন তিনি। তাঁর সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা ইত্যাদি গুণাবলি স্পর্শ করেছিল এ দেশের গণমানুষের হৃদয়কে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সন্ধায় লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। অধিক ফসল উৎপাদনে সেচ প্রকল্প বাস্তবায়নে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। যা ছিল একটি আন্দোলন ও বিপ্লব। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের কয়েকটি স্থানে খাল খনন উদ্বোধন করেছেন। আমিও আমার নির্বাচনী এলাকা লাকসাম ও মনোহরগঞ্জে খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কার্যক্রমের ধারাবাহিকতা এবং বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় খাল খনন এবং জনস্বার্থে এই কাজ অগ্রাধিকার হিসেবে অব্যাহত রাখবো।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক মনির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বাকার সিদ্দিক মিল্টন প্রমূখ।
একইদিন বিকেলে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ওই উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম দুঃস্থ ও অসহায়দের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন।
এছাড়া, উপজেলা দিশাবন্দ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে “সর্বগ্রাসী মাদক, নেশা ও জুয়ায় আক্রান্ত সমাজ: উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভায় জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি বলেন, কোনো মাদক কারবারি, মাদকসেবী, জুয়াড়ি, কিশোর গ্যাং কিংবা ইভটিজারদের কোনো ধরণের স্থান হবে না আমার নির্বাচনী এলাকায়। যেকোনো মূল্যে এসব অপরাধমূলক কার্যক্রম বন্ধ করতে হবে। এটি আমার এবং বর্তমান সরকারের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ ভাবে সামাজিক ও বিবেকের দায়বোধ থেকে এগিয়ে আসতে হবে। তবেই অপরাধ প্রবনতা দূর করা যাবে এবং আইনশংখলার উন্নয়ন ঘটবে।
এ সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম বাচ্চু, বিএনপি নেতা মো. আবু ইউসুফসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।













