ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ
- আপডেট সময় : ১১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ খ্রি: এর আওতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ| তিনি কলাপাড়া উপজেলায় যোগদান করার পর শিক্ষা, সংস্কৃতি সহ প্রশাসনিক ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন| উপজেলার প্রশাসনিক কাজের ফাঁকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে বিজ্ঞান ভিত্তিক ও আধুনিকায়নের জন্য তার আন্তরিকতা ও ইচ্ছা শক্তির কারণে কলাপাড়া উপজেলার সাধারণ মানুষের মুখে মুখে কাউছার হামিদ স্যার একজন জনপ্রিয় অফিসার এবং অমানুষদের কাছে আতঙ্ক| এর পূর্বে ইউএনও কাউছার হামিদ যখন কুমিল্লা জেলার লাকসাম উপজেলা থেকে বদলী হয়ে আসেন, তখন লাকসামবাসী ওনাকে লাকসামে থাকার জন্য মিটিং মিছিল, সড়ক অবরোধ সহ অনেক চেষ্টা করেছেন| কিন্তু ইউএনও কাউছার হামিদ সব সময় বলতেন আমি প্রজাতন্ত্রের কর্মচারী, যে কোন সময় যে কোন জায়গায় সরকার আমাকে বদলী করতে পারে| এই নিয়ে লাকসাম বাসী আমার ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে আমার জন্য হয়ত তাহা ক্ষতিকর হয়ে যাবে| মানুষ নি:স্বার্থে কাজ করলে তার স্বীকৃৃতি একদিন না একদিন পাবেই- তার দৃষ্টান্ত হচ্ছে ইউএনও কাউছার হামিদ| গ্রাম্য মুরব্বিদের একটি প্রবাদ রয়েছে যে, ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে। তার প্রকাশ্য উদাহরণ হচ্ছে কাউছার হামিদ| কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার কাউছার হামিদ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় কলাপাড়া উপজেলাবাসীর অভিনন্দন থাকবে অবিরাম|













