বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল
- আপডেট সময় : ০৫:৪৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
শহীদুল ইসলাম শাহীন: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জের জাতীয় সংসদ সদস্য আবুল কালামের একমাত্র পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক। অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনে মোট ৭৪ ভোটের মধ্যে ৬৮টি ভোট পেয়ে তিনি বিপুল ব্যবধানে বিজয় অর্জন করেন। তার এ বিজয়ে লাকসাম-মনোহরগঞ্জসহ কুমিল্লা জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। ক্রিকেটাঙ্গনে নতুন নেতৃত্ব হিসেবে ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিকের নির্বাচিত হওয়াকে এলাকার মানুষ গর্বের বিষয় হিসেবে দেখছেন। স্থানীয় ক্রীড়া প্রেমীদের প্রত্যাশা, তার নেতৃত্বে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে এবং তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই লাকসামে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এ সময় তারা মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নবনির্বাচিত পরিচালককে অভিনন্দন জানান। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিকের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি লাকসাম- মনোহরগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, তিনি দেশের ক্রিকেটের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিকের এই সাফল্যে লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়েছে।













