ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম- সফিকুর রহমান সফিক লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

সরকারি নির্দেশনা অমান্য করায় লাকসাম জংশন বাজারে ৮টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৭:৩৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় অভিযান পরিচালনা করে ৮টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

২৫ আগস্ট রাতে লাকসাম রেলওয়ে জংশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও কয়েকটি দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রাখা হয়। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্যকারী ৮টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ী ও দোকান মালিকদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার বিষয়ে তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে লাকসাম রেলওয়ে জংশন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার কারণে ৮টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কোনো দোকান বা ব্যবসাপ্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পর খোলা রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের এ অভিযানের ফলে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও সচেতনতা তৈরি হয়েছে। সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিতভাবে বাজার এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারি নির্দেশনা অমান্য করায় লাকসাম জংশন বাজারে ৮টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৭:৩৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬