লাকসামে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা
- আপডেট সময় : ১২:৪৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত এই সম্মেলন থেকে আসন্ন নির্বাচনে দল মনোনীত কাউন্সিলর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, পৌর নির্বাচনে সুশাসন প্রতিষ্ঠা এবং যোগ্য নেতৃত্ব উপহার দিতে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। ভোটারদের দোরগোড়ায় গিয়ে জনমত তৈরি করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সামনে বিভিন্ন ওয়ার্ডের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলনে অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে মোঃ মমিন মাওলা, ২নং ওয়ার্ডে মোঃ আবুবকর জাহিদ, ৩নং ওয়ার্ডে মোঃ লোকমান হোসেন, ৪নং ওয়ার্ডে মোঃ আকবর হোসেন মোল্লা, ৫নং ওয়ার্ডে খোরশেদ আলম তুহিন, ৬নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ডে মোঃ সাইফুল ইসলাম খোকন, ৮নং ওয়ার্ডে ফরিদ উদ্দিন ছিদ্দিকী, ৯নং ওয়ার্ডে আবু জাফর সালেহ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ১, ২, ৩নং ওয়ার্ডে খাদিজা আক্তার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন হিমু এবং ৭, ৮, ৯নং ওয়ার্ডে মরিয়ম বেগমের নাম ঘোষণা করা হয়।










