ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্তানকে সুশিক্ষিত করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম- সফিকুর রহমান সফিক লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

সংগঠনের শীর্ষ কোনো পদ থাকবেনা মন্ত্রী,এমপিদের ‘’এক নেতা-এক পদ’’ নীতিতে বিএনপি

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ১২:৫৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :
ক্ষমতার অপব্যবহার রোধে, দলের ভেতর জবাবদিহি নিশ্চিত করতে ”এক নেতা এক পদ” নীতিতে দল ও সরকার আলাদা করছে বিএনপি।
সরকারি দায়িত্ব পালনের কারণে সাংগঠনিক দায়িত্ব সীমিত করে দলীয় কাজে নেতৃত্বের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়কার নীতি অনুসরণ করে প্রথম ধাপে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের শীর্ষ পদ থেকে মন্ত্রী ও সংসদ সদস্যদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দীর্ঘ দেড় যুগ পর ক্ষমতায় এসে সরকার পরিচালনা ও দলীয় কার্যক্রমকে পৃথক সত্তায় রূপ দিতে, এবার নতুন অন্তর্ভুক্ত নেতা রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ”এক নেতা এক পদ” বিষয়টি কার্যকর করতে প্রক্রিয়া সূচনা করেছে ক্ষমতাসীন দল বিএনপি।
বিএনপির চেয়ারম্যান (সরকার প্রধান) তারেক রহমানও ‘’এক নেতা – এক পদ” নীতির পক্ষে। তার মতে, মন্ত্রী ও সংসদ সদস্যরা একটি দায়িত্বে মনোযোগী হলে সরকার পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রম – উভয় ক্ষেত্রেই দক্ষতা ও কার্যকারিতা বাড়বে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে অভ্যন্তরীণ কোন্দল নিরসন ও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বহিষ্কৃতদেরকে দলে ফিরিয়ে আনা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রবীণ ও মধ্যম সারির নেতাদের পদ দিয়ে দলীয় দায়িত্ব পুনর্বিন্যাসের বিবেচনা করা হচ্ছে । একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণ, মেধাবীদের সামনে আনার উদ্যোগ চলছে।
ইতোমধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংগঠনের শীর্ষ কোনো পদ থাকবেনা মন্ত্রী,এমপিদের ‘’এক নেতা-এক পদ’’ নীতিতে বিএনপি

আপডেট সময় : ১২:৫৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬