ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

লাকসাম রেলওয়ে ক্লাব মাঠে মাসব্যাপী মেলার আয়োজন, ক্ষুব্ধ ক্রীড়ামোদীরা

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৭:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম জংশন রেলওয়ে ক্লাব মাঠে মাসব্যাপী গ্রামীণ পণ্য মেলার নামে বাণিজ্য মেলার আয়োজনকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসীর মধ্যে। তাদের অভিযোগ, মেলার নামে মাঠে স্টল ও রাইড বসিয়ে খেলার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি এবং মাঠটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মেলা আয়োজনের কথা রয়েছে। ইতোমধ্যে মাঠে স্টল ও রাইড স্থাপনের কাজ শুরু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, মেলা হলে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় ও যানবাহনের চাপ বাড়বে। এতে জংশন এলাকায় যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও রয়েছে।

মেলা আয়োজক রুবেল বিনোদন পার্কের পরিচালক রুবেল হোসেন বলেন, মেলায় ৯৫টি স্টল স্থাপন করা হয়েছে। শিশুদের খেলনা, রাইড, পণ্যসামগ্রী, কসমেটিকস, সিরামিক্স, তৈলাসপত্র, হস্তশিল্প, ঘর সাজানোর সামগ্রী, ক্রোকারিজ ও খাবারের স্টল থাকবে। পাশাপাশি নৌকা, দোলনা ও নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা থাকবে।
আয়োজকের পক্ষ থেকে বলা হয়েছে, লাকসাম জংশন রেলওয়ে ক্লাব মাঠ ব্যবহারের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ দিনের অনুমতি নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, মেলার অনুমোদন তারা দেয়নি।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, আমার কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল। আমি কোনো অনুমোদন দিইনি। আমি এটা দিতে পারি না। মেলার অনুমোদন দেন জেলা প্রশাসক।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার আগেই মাঠে স্টল ও রাইড স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এ বিষয়ে আয়োজকের কাছে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
মেলার অনুমোদনের শর্ত হিসেবে মাঠের পাশে থাকা লাকসাম রেলওয়ে আইডিয়াল একাডেমি স্কুল কর্তৃপক্ষের অনাপত্তিপত্র নেওয়ার কথা থাকলেও  লাকসাম রেলওয়ে আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক ফরিদা বেগম বলেন, মেলার জন্য স্কুলের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি।

তবে স্কুলের সহকারী শিক্ষক লোকমান হোসেন মাঠ ব্যবহারের প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন, প্রধান শিক্ষককে পাশ কাটিয়ে একজন সহকারী শিক্ষকের প্রত্যয়ন নেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় ক্রীড়ামোদীদের দাবি, বাণিজ্যিক কর্মকাণ্ডের জন্য একটি খেলার মাঠ দীর্ঘদিন ব্যবহার করা হলে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। তাই প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত দিক বিবেচনা করে মেলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
লাকসাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আফরাতুল করিম রিমু বলেন, মাঠের দক্ষিণ পাশে আইডিয়াল একাডেমি স্কুল রয়েছে। স্কুলের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার শিশুরা এই মাঠে খেলাধুলা করে। আশপাশে খোলা জায়গা না থাকায় সকাল-বিকেলে মানুষ এখানে হাঁটাহাঁটি ও শরীরচর্চা করেন। মেলার নামে মাঠটি নষ্ট করা হচ্ছে। স্টল ও রাইড স্থাপনের জন্য খুঁটি গেড়ে মাঠ ক্ষতবিক্ষত করা হয়েছে। এতে সাধারণ মানুষ ও ক্রীড়ামোদীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসাম রেলওয়ে ক্লাব মাঠে মাসব্যাপী মেলার আয়োজন, ক্ষুব্ধ ক্রীড়ামোদীরা

আপডেট সময় : ০৭:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬