লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের একটাই প্রত্যাশা – চাঁদাবাজি, দখলদারিত্ব ও পেশি শক্তি মুক্ত একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ। লাকসাম পৌর এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সম্মানজনক পরিবেশে সৎ ও যোগ্য নেতৃত্বের প্রতীক – আলহাজ্ব মজির আহমেদ সবার পছন্দের শীর্ষে।
- আপডেট সময় : ০৭:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পর লাকসাম পৌর এলাকায় উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী আমেজ ফিরে এসেছে। একাধিক প্রার্থীর আগমনে স্থানীয় রাজনীতিতে এখন সুস্থ ও ইতিবাচক পরিবর্তনের সুবাতাস বইছে।
লাকসাম পৌরসভা নির্বাচনে ভোটাররা উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি জবাবদিহিমূলক, সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে চান। দীর্ঘদিনের রাজনৈতিক একচেটিয়া পরিবেশের বাইরে, এবার নাগরিকরা যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে পৌরসভার আমূল ও কল্যাণমুখী পরিবর্তন প্রত্যাশা করছেন।
এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এলাকা ঘুরে অনেকের সাথে কথা বলে জানা যায়, সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সচেতন নাগরিক ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলহাজ্ব মজির আহমেদকে ঘিরে এক অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আলহাজ্ব মজির আহমেদ লাকসামের মেহনতী মানুষের সুখ-দুঃখে পাশে থেকে গভীর জনবান্ধব ইমেজ অর্জন করেছেন। বিশেষ করে
করোনাকালীন সংকট ও ভয়াবহ বন্যায় এবং সকল দূযোগকালীন সময়ে অসহায় মানুষের মাঝে তার নিয়মিত মানবিক সহায়তা সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল ও সামাজিক সংগঠনের উন্নয়নেও তার প্রত্যক্ষ অবদান রয়েছে।
মজির আহমেদের প্রতি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের বিষয়ে, পৌর এলাকার ৯ ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সচেতন নাগরিকরা বলছেন, সবার সাথে একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে চাঁদাবাজি, দখলদারিত্ব বা পেশিশক্তিমুক্ত একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ইমেজের নেতৃত্ব বেছে নিতে আলহাজ্ব মজির আহমেদকে অন্য সবার থেকে আলাদা করে দেখছেন।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত গণতান্ত্রিক ও প্রতিযোগিতাপূর্ণ সম্মেলনে দলীয় কাউন্সিলরদের প্রত্যক্ষ ও গোপন ভোটে বিপুল ব্যবধানে লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন,আলহাজ্ব মজির আহমেদ। তাঁর এই ধসনামা বিজয় ঝিমিয়ে পড়া কর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।










