ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জনগণের কথা বলে : লাকসামে দিনকাল-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে —এমপি আবুল কালাম

কামরুন নাহার :
  • আপডেট সময় : ০২:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮ এপ্রিল লাকসাম পৌর অডিটোরিয়ামে দৈনিক দিনকালের লাকসাম ও মনোহরগঞ্জ প্রতিনিধিদের যৌথ উদ্যোগে দেশের বহুল প্রচারিত দৈনিক দিনকাল পত্রিকার ৪০ বছর পূর্তি ও ৪১ বছরে পদার্পণ উপলক্ষে কুমিল্লার লাকসামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক দিনকাল-এর লাকসাম প্রতিনিধি ওমর ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় এবং মনোহরগঞ্জ প্রতিনিধি জি এম আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: আবুল কালাম বলেন, “একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। দৈনিক দিনকাল দীর্ঘ চার দশক ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জনগণের কথা বলে আসছে। সত্য প্রকাশে কোনো আপস না করে পত্রিকাটি যেভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখের চিত্র ফুটিয়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি, আগামী দিনেও দিনকাল তার এই গৌরবময় ঐতিহ্য ধরে রেখে দেশের উন্নয়ন ও সত্য প্রকাশের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম। আরও উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সিনিয়ার যুগ্ম সম্পাদক মো: রাফসান ইসলাম এবং লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সুধীজন ও স্থানীয় সাংবাদিকদের সাথে নিয়ে কেক কেটে দৈনিক দিনকাল পত্রিকার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জনগণের কথা বলে : লাকসামে দিনকাল-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে —এমপি আবুল কালাম

আপডেট সময় : ০২:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬