ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই নাঙ্গলকোটে হতদরিদ্র পরিবারকে ঘর উপহার লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না : তথ্য প্রতিমন্ত্রী লাকসামে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমি দখলের চেষ্টা  !!  ঘর ছাড়ার নির্দেশ —আতঙ্কে অসহায় পরিবার পেশাদারিত্বের পবিত্রতা রক্ষায় স্পষ্ট অবস্থান “ভুঁইফোড় পকেট সংগঠনে বিভ্রান্ত হবেন না” — সভাপতি লাকসাম প্রেসক্লাব কোনো ছাড় নাই কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান  —-পুলিশ সুপার, কুমিল্লা বর্তমান সরকারের সৃষ্টি নয় গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে পাওয়া ——–প্রতিমন্ত্রী মীর শাহে আলম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণে অব্যবস্থাপনা ও কম উপস্থিতি নিয়ে এমপি আবুল কালামের ক্ষোভ

পেশাদারিত্বের পবিত্রতা রক্ষায় স্পষ্ট অবস্থান “ভুঁইফোড় পকেট সংগঠনে বিভ্রান্ত হবেন না” — সভাপতি লাকসাম প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিয় সাংবাদিক সহকর্মী, সুধী সমাজ ও লাকসামের সর্বস্তরের জনগণ,
আসসালামু আলাইকুম।
অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, লাকসামের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ‘লাকসাম প্রেসক্লাব’-এর সমান্তরালে হঠাৎ করে একটি ভুঁইফোড় পকেট সংগঠন “প্রেসক্লাব” নামে আত্মপ্রকাশ ঘটানো হয়েছে।
আমি স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের সমান্তরাল সংগঠন তৈরির মূল উদ্দেশ্যই হলো লাকসামের সুস্থ সাংবাদিকতার পরিবেশ নষ্ট করা, পেশাদার সাংবাদিকদের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করা এবং নিজেদের ব্যক্তিস্বার্থ বা অপসাংবাদিকতাকে আড়াল করা।
একটি অঞ্চলের সাংবাদিকতার মানদণ্ড ও মর্যাদা রক্ষা পায় বস্তুনিষ্ঠতার ওপর ভিত্তি করে। যারা ব্যক্তিস্বার্থ উদ্ধার বা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নতুন নামের আড়ালে মূলধারার সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে, তাদের সাথে প্রকৃত ও পেশাদার গণমাধ্যমের কোনো দূরতম সম্পর্কও নেই।
আমি লাকসামে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সকল সম্মানিত ও মূলধারার পেশাদার সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি—আপনারা এই ধরনের কোনো স্বার্থান্বেষী বা ভুঁইফোড় মহলের বিভ্রান্তিকর প্রচারণায় পা দেবেন না। কোনো লোভ বা অপপ্রচারের মুখে নিজেদের নীতি ও নৈতিকতা বিসর্জন দেবেন না।
সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য প্রকাশ ও জনকল্যাণ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লেজুড়বৃত্তি নয়।
আমরা প্রশাসনের সকল স্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ জনগণকে এই তথাকথিত নতুন নামধারী সংগঠনের অপতৎপরতা ও বিভ্রান্তিকর কার্যক্রমের বিষয়ে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি।
আসুন, আমরা সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ণ রাখি এবং যেকোনো ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

ধন্যবাদান্তে,
নুরউদ্দিন জালাল আজাদ
সভাপতি, লাকসাম প্রেসক্লাব
কুমিল্লা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেশাদারিত্বের পবিত্রতা রক্ষায় স্পষ্ট অবস্থান “ভুঁইফোড় পকেট সংগঠনে বিভ্রান্ত হবেন না” — সভাপতি লাকসাম প্রেসক্লাব

আপডেট সময় : ০৯:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬