ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাকসামে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আনোয়ার হোসেন ভূঁইয়া- জনগণকে সাথে নিয়ে আধুনিক ও মডেল সরসপুর ইউনিয়ন গড়তে চাই নাঙ্গলকোটে হতদরিদ্র পরিবারকে ঘর উপহার লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না : তথ্য প্রতিমন্ত্রী লাকসামে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমি দখলের চেষ্টা  !!  ঘর ছাড়ার নির্দেশ —আতঙ্কে অসহায় পরিবার পেশাদারিত্বের পবিত্রতা রক্ষায় স্পষ্ট অবস্থান “ভুঁইফোড় পকেট সংগঠনে বিভ্রান্ত হবেন না” — সভাপতি লাকসাম প্রেসক্লাব কোনো ছাড় নাই কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান  —-পুলিশ সুপার, কুমিল্লা বর্তমান সরকারের সৃষ্টি নয় গ্যাস ও বিদ্যুৎ সমস্যাসহ বিভিন্ন জটিলতা উত্তরাধিকার সূত্রে পাওয়া ——–প্রতিমন্ত্রী মীর শাহে আলম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণে অব্যবস্থাপনা ও কম উপস্থিতি নিয়ে এমপি আবুল কালামের ক্ষোভ

লাকসামে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমি দখলের চেষ্টা  !!  ঘর ছাড়ার নির্দেশ —আতঙ্কে অসহায় পরিবার

আবুল হোসেন বাবুল :
  • আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে আশ্রয়ণ কেন্দ্রের ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বসবাসরত অসহায় পরিবারগুলো। উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাগেয়া উত্তরপাড়া আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

এ ঘটনায় আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের পক্ষে স্বপ্না আক্তার, শাহিদা বেগম, মো. শিপন মিয়া, রহিমা বেগম ও সাজুদা বেগম লাকসাম সহকারী কমিশনার (ভূমি) ও লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, কাগেয়া উত্তরপাড়া আশ্রয়ণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় পরিবারগুলো সরকারি বরাদ্দকৃত ঘরে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় মো. বাচ্চু মিয়া কয়েকজন লোকজন নিয়ে আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে ওই জমি নিজের বলে দাবি করেন। এ সময় বাসিন্দাদের আগামী এক মাসের মধ্যে জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ঘর না ছাড়লে ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীদের দাবি, প্রশাসনকে না জানিয়ে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমিতে সীমানা খুঁটি স্থাপন করে দখলের চেষ্টা করা হচ্ছে। এতে আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে ঘরবাড়ি হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
ভুক্তভোগীরা বলছেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের জমি রক্ষা এবং সেখানে বসবাসরত অসহায় পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ঘটনায় দ্রুত তদন্ত করে সরকারি জমি দখলের অপচেষ্টা বন্ধ, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগের বিষয়ে মো. বাচ্চু মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি।”

এ বিষয়ে প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে আশ্রয়ণ কেন্দ্রের সরকারি জমি দখলের চেষ্টা  !!  ঘর ছাড়ার নির্দেশ —আতঙ্কে অসহায় পরিবার

আপডেট সময় : ১২:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬