ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে জমি সংক্রান্ত বিরোধে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টাল :

কুমিল্লার লাকসামে তাঁতিদলের সভাপতির লাথির আঘাতে তারই চাচা শ্বশুরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত আবদুল মান্নান (৬৫) পেশায় ভ্যানচালক। তিনি লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মৃত সফর আলীর ছেলে।

অপরদিকে, ৮নং ওয়ার্ড তাঁতিদলের সভাপতি শুকুর আলী (৫৫) একই পাড়ার মৃত জুলফে আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় এ ঘটনা ঘটে।ময়নাতদন্তের পর শুক্রবার রাত ৯টায় আব্দুল মান্নানকে দাফন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে তার ভাই শামছুল হক, মেয়ে বকুল বেগম ও জামাই শুকুর আলী ঘরে ডেকে নেন। এ সময় জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামাই-শ্বশুর-মেয়ে মিলে আব্দুল মান্নানকে মারধর করে। শেষ পর্যায়ে আব্দুল মান্নানের স্পর্শকাতর অঙ্গে লাথি দেন ভাতিজি জামাতা শুকুর আলী। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আব্দুল মান্নানকে লাকসাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে ও মামলার বাদী  হালিম হোসেন জানান, আমার পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে । শুকুর আলী, আমার জেঠা শামছুল হক ও তার মেয়ে বকুল বেগম পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে আমার পিতাকে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নিহত আব্দুল মান্নানের অপর ছেলে বিল্লাল হোসেন বলেন, আমার বাবাকে আমার জেঠা শামছুল হক, তার মেয়ে বকুল এবং মেয়ের জামাই শুকুর আলী মিলে ঘরে ডেকে নিয়ে হত্যা করেছে। পাশের ঘরের লোকজন আমাদেরকে রাতে খবর দিলে আমরা বাবাকে দ্রুত হসপিটালে নিয়ে যাই। সেখানে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ভাতিজি জামাই শুকুর আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদ আহম্মেদ সাপ্তাহিক লাকসামকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাকসামে জমি সংক্রান্ত বিরোধে চাচা শ্বশুরকে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬