ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই —-সফিকুর রহমান

অহিদুর রমান :
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খানাতুয়া প্রিমিয়ার লীগের এই আয়োজন এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে। শুক্রবার (২৭ মার্চ ) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া স্কুল মাঠে আয়োজিত খানাতুয়া প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০২৬ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক মোঃ সফিকুর রহমান সফিক। তিনি আরও বলেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে মাঠের লড়াই অপরিহার্য। খেলাধুলা তরুণদের সুশৃঙ্খল হতে শেখায় এবং তাদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যুবসমাজকে এভাবে খেলার মাঠের সাথে সম্পৃক্ত রাখতে হবে।

বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী।

অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কাদের, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজাদ, ইব্রাহিম খলিল ও জাহাঙ্গীর আলম।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল নিউ ন্যাশন এবং রানারআপ দল নাইস স্টোর এর খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই —-সফিকুর রহমান

আপডেট সময় : ০৯:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬