ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে জোরপূর্বক কৃষকের আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পলকোট গ্রামে এক কৃষকের আধাপাকা ধান জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের জমিতে আধাপাকা ধান থাকলেও ওই কৃষকের জমি ধানশূন্য।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহীদ উল্লাহ কান্নাজড়িত কণ্ঠে জানান, পলকোট মৌজায় তার ১৩ শতক জমিতে ধান চাষ করে আসছেন। জমি চাষ, রোপণ, সেচ ও সার দেয়াসহ সবকিছু শেষ করে তিনি ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার বড় ভাই আব্দুল লতিফ ৬ ছেলেসহ ৮-১০ জন লোক নিয়ে এসে জোরপূর্বক আধাপাকা ধান কেটে নিয়ে যান। বাধা দিলে প্রাণনাশের হুমকিও পান তিনি।
স্থানীয়রা জানান, জমির দাগ নম্বর নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। শহীদ উল্লাহ এই জমিটি ক্রয় করে দীর্ঘদিন চাষাবাদ করছেন। আব্দুল লতিফ পাশের আরেকটি জমি চাষাবাদ করে খাচ্ছিল। কিন্তু এবার শহীদের জমির ধানও সে কেটে নিয়ে গেছে, এটা ঠিক হয়নি। এবিষয়ে একাধিক সালিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা হয়েছে।
এ বিষয়ে জানতে বড় ভাই আব্দুল লতিফের বাড়িতে গিয়ে দেখা যায় বৌ-ছেলেদের নিয়ে তিনি ধান মাড়াই করছেন। ধান কেটে নেয়ার বিষয়ে তিনি বলেন, আমি শহীদকে জমিটি বন্ধক দিয়েছিলাম, এখন আর দিব না। আমার ধান আমি কেটে নিয়ে এসেছি।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে জোরপূর্বক কৃষকের আধাপাকা ধান কেটে নেয়ার অভিযোগ

আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬