ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে সংসদ সদস্যের হস্তক্ষেপে বাল্যবিবাহ পিঁড়ি থেকে স্কুলে ফিরল সপ্তম শ্রেণির ছাত্রী

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হলো সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহ। শুক্রবার (১ মে) দুপুরে লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা-৯) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সময়োচিত পদক্ষেপের কারণে এই বিয়েটি পণ্ড হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে বিশ্বজিৎ দেবনাথের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী অর্পিতা দেবনাথ এর বিয়ে ঠিক করা হয় চট্টগ্রামের ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে বিয়ের আয়োজন করছিল তার পরিবার।
খবরটি পাওয়ার পরপরই সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমানসহ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিবাহটি বন্ধ করে দেন। একইসঙ্গে মেয়েটির শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করা হয়।
অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে সংসদ সদস্য মো. আবুল কালাম বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। কোনোভাবেই কোমলমতি শিক্ষার্থীদের জীবন নষ্ট হতে দেওয়া যাবে না। সরকারি আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, জনপ্রতিনিধি হিসেবে মো. আবুল কালাম গত কয়েকদিন ধরেই এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন। এর আগে গতকাল (৩০ এপ্রিল) তিনি লাকসামে জলাবদ্ধতা নিরসনে অবৈধ বেড়িবাঁধ উচ্ছেদেও বিশেষ ভূমিকা পালন করেন।
সংসদ সদস্যের এমন তড়িৎ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা মনে করছেন, উচ্চপর্যায়ের জনপ্রতিনিধিদের এমন সরাসরি অংশগ্রহণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে শক্তিশালী দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে সংসদ সদস্যের হস্তক্ষেপে বাল্যবিবাহ পিঁড়ি থেকে স্কুলে ফিরল সপ্তম শ্রেণির ছাত্রী

আপডেট সময় : ০৮:৪৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬