সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিসের আয়োজনে উত্তরদায় উঠান বৈঠক
- আপডেট সময় : ০২:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষি ঋন মওকুফ, বৃক্ষরোপন, খাল খনন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, স্বাস্থ্যসেবা, নারীর জন্য গাড়িসহ বর্ণিত বিষয় সমূহে উদ্বদ্ধকরণের লক্ষে কুমিল্লা জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রনায়ের আয়োজনে ১১ মে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়ন পরিষদে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উত্তরদা ইউনিয়নের প্রশাসক মানসী পাল। অসংখ্য নারী ও পুরুষদের উপস্থিতিতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদেহীতার লক্ষে তৃনমূল পর্যায়ে সঠিক লোকেরা যাতে এসব সেবাগুলো পায়, সে ব্যাপারে অতিথিগণ বিস্তারিত আলাপ আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ মহিন উদ্দিন, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর খানসহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বৃন্দ।














