প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধায়নে লাকসামে ডেইরি অ্যাসোসিয়েশন গঠন
- আপডেট সময় : ০৯:১৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
স্থানীয় খামারিদের সংগঠিত করা এবং ডেইরি খাতে সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ দপ্তরের তত্ত্বাবধায়নে গঠন করা হয়েছে লাকসাম উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, স্মারক নং ৩৩.০১.১৯৭২.০০০.০২.০০১.২৬-১২ এর মাধ্যমে গত ২১ জানুয়ারি দুই বছর (২০২৬-২০২৭) মেয়াদি লাকসাম উপজেলা ডেইরি অ্যাসোসিয়েশনের ২২ সদস্যেও কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জিল্লুর রহমান (ফারুক), সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়া এবং কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ রোকন উদ্দিন মজুমদার। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আঃ আজিজ (সাবেক মেম্বার), মোঃ ছলিম উল্যাহ ও আসাদুজ্জামান মামুন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান। এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে আলমগীর হোসেন ও ছেরাজুল হক, দপ্তর সম্পাদক মঞ্জুরুল কাইয়ুম শাওন, প্রচার সম্পাদক মোঃ নেজাম উদ্দিনসহ বিভিন্ন পদে আরও সদস্য দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আমান উল্লাহ, মোঃ ইউসুফ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইয়াছিন ও মোঃ ইমাম হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক বলেন, নতুন কমিটির মাধ্যমে খামারিদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, প্রাণিস্বাস্থ্য সেবা সম্প্রসারণ, দুধ উৎপাদন বৃদ্ধি এবং ন্যায্যমূল্যে বাজার সংযোগ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় খামারিরা আশা প্রকাশ করে বলেন, এ কমিটি ডেইরি খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানে ভূমিকা রাখবে এবং উৎপাদন ও বিপণন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।














