লাকসামে জামায়াতের ঈদ উপহার পেয়ে সন্তুষ্ট এলাকার মানুষ
- আপডেট সময় : ০৮:৫২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
১৮ মার্চ কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামে প্রায় তিনশতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন । ডাল, তেলসহ বিভিন্ন ঈদ সামগ্রী’র পেকেট সময় উপযুগী এমন উপহার পেয়ে সন্তুষ্ট, আনন্দিত ওই এলাকার মানুষ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে আয়োজিত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও জামায়াত নেতা এডভোকেট বদিউল আলম সুজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল। এসময় উপস্থিত ছিলেন উত্তরদা ইউনিয়ন জামায়াত আমীর মাস্টার লোকমান হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মকবুল খান, ওয়ার্ড সভাপতি আরিফ মোল্লা, ব্যবসায়ী জিয়াউল হক, জসিম উদ্দিন, ছাত্রশিবির নেতা শাকিলসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট বদিউল আলম সুজন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, পাড়া-প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হলো ইসলামের মূল চেতনা। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। জামায়াতে ইসলামী একটি গণমুখী সংগঠন হিসেবে সবসময় দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।















