লাকসাম প্রেস ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় : ০৫:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
দেশে এবং প্রবাসে কর্মরত সবাইকে লাকসাম প্রেস ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মহান আল্লাহ্র অশেষ রহমত, ক্ষমা ও বরকতে ভরে উঠুক সবার জীবন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই-এই হোক ঈদের মূল শিক্ষা। দুঃখ-কষ্ট ভুলে সবাই মিলেমিশে আনন্দে কাটুক ঈদের প্রতিটি মুহূর্ত। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে,ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক আমাদের সমাজ।
পবিত্রতা ও নৈতিকতাকে নিজের চরিত্রে স্থায়ীভাবে ধারণ করে একজন আদর্শ মানুষ হিসেবে – অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার।
মো: নুরউদ্দিন জালাল আজাদ মো: কামাল উদ্দিন
সভাপতি সাধারন সম্পাদক
লাকসাম প্রেস ক্লাব । লাকসাম , কুমিল্লা ।














