সাপ্তাহিক লাকসাম পরিবারের পক্ষ হতে পবিত্র ঈদুল ফিতর এর শুভেচ্ছা
- আপডেট সময় : ০২:৪১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় আনন্দ উৎসব ঈদুল ফিতর।
আনন্দের এই শুভলগ্নে প্রিয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এবং আমাদের সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধা- সংবাদকর্মীদেরকে সাপ্তাহিক লাকসাম পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক প্রীতি ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনাদের পারিবারিক ও পেশাগত জীবন হয়ে উঠুক আরও সাফল্যমণ্ডিত।
“ঈদ মানেই আনন্দ – ঈদ মানেই খুশি” তবে সংবাদকর্মীদের জন্য এই আনন্দের সংজ্ঞা একটু ভিন্ন। যখন পুরো জাতি উৎসবে মেতে ওঠে, তখনও আমাদের অনেক সহকর্মী পেশাগত দায়িত্ব পালনে মাঠে থাকেন। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে তাদের এই নিরলস ত্যাগ আমাদের গর্বিত করে।
সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে পবিত্র ঈদুল ফিতর এর আনন্দ ভাগ করে নেওয়ার মাধ্যমে আমাদের মাঝে বিদ্যমান ভেদাভেদ দূর হয়ে এক সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠুক – এটাই আমার প্রত্যাশা।
সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ”ঈদ মোবারক”


















