কুস্তি খেলায় কুস্তিগীরের মৃত্য এলাকায় শোকের ছায়া
- আপডেট সময় : ০২:০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
কুমিল্লার লাকসামে ঈদ উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে এক মর্মান্তিক ঘটনায়। কুস্তি খেলার ময়দানে খেলতে নেমে এক কুস্তিগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২৪ মার্চ লাকসাম উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর গ্রামে ঈদ উৎসবকে ঘিরে স্থানীয় উদ্যোগে কুস্তি খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার মজুমদার বাড়ির বাসিন্দা কুস্তিগীর কামাল হোসেন মজুমদার হেলাল (৫২)।
খেলা শুরুর প্রায় ৮ মিনিট পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আয়োজক কমিটি ও তার ছোট ভাই, বাকই ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল মজুমদার দ্রুত তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খেলাধুলার সময় হঠাৎ স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে।
খেলার রেফারি আরিফ মজুমদার জানান, “হেলাল আমার জেঠাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে কুস্তির সঙ্গে জড়িত থাকলেও সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলাধুলা করতেন না। হঠাৎ খেলতে নেমেই তার এমন মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
মৃত হেলাল দুই সন্তানের জনক। তার দুই ছেলেই বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।
এই আকস্মিক মৃত্যুর ঘটনায় লাকসাম জুড়ে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের মাঝে গভীর দুঃখ ও শোক বিরাজ করছে।
















