ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে অটোরিকশা চালক মোরশেদ হত্যা’র মূল আসামি গ্রেফতার

নুরউদ্দিন জালাল আজাদ :
  • আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে অটোরিকশা চালক মোরশেদকে নির্মমভাবে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার মূল আসামীকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও পশ্চিম পাড়ার মিজি বাড়ির মৃত আনিছ মিয়ার ছেলে মো. হাবিব ওরফে সবুজ।

পুলিশ জানায়, গত ২২ মার্চ (রোববার) দিবাগত রাতে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং মিয়াজী বাড়ি জামে মসজিদের শৌচাগার থেকে মোরশেদ আলম (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ উদ্ধারকৃত লাশের সুরতহাল করে পরদিন ২৩ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠান।

নিহত মোরশেদ আলম কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন অটোরিকশা চালক।

পুলিশ আরও জানান, মোরশেদকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় মো. হাবিব ওরফে সবুজ। এ ঘটনায় ২৮ মার্চ রাতে তথ‍্য প্রযুক্তির মাধ‍্যমে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ এর নেতৃত্বে ও তদন্ত কর্মকর্তা এসআই মংছাই মার্মার সহযোগিতায় পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া থানার মধ্য ডেনদাবর এলাকায় অভিযান চালিয়ে হত‍্যাকাণ্ডের মূল আসামী মো. হাবিব ওরফে সবুজকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরদিন ২৯ মার্চ (রোববার) কুমিল্লার বিজ্ঞ আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন এবং আদালতের নির্দেশে আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ সাপ্তাহিক লাকসামকে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় ছিনতাই হওয়া আটোরিকশা উদ্ধারসহ মূল আসামীকে দ্রুত সময়ের মধ‍্যে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাকসামে অটোরিকশা চালক মোরশেদ হত্যা’র মূল আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬