ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন উত্তরদা ইউনিয়নে আহসান উল্লাহকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া মিলেনি ! বুড়িচংয়ে তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে !! জরাজীর্ণ ভবনে আতঙ্কে পাঠদান লাকসামে বিভিন্ন জলাশয়ে ও পুকুরে মাছের পোনা অবমুক্ত লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন লাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম লাকসামে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাকসামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম উপজেলার ৬নং উত্তরদা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামারবাগ গ্রামের কাবলি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে মো: আবুল খায়েরের বসতঘরের সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগলে ঘরে থাকা লোকজন দ্রুত ঘর থেকে বের হতে পারলেও কোন মালামাল বের করতে পারেনি।

মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং লাকসাম ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ফায়ার ফাইটারগণ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে আশপাশের ঘর-বাড়িগুলো রক্ষা পেয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০১:১৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬