ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন উত্তরদা ইউনিয়নে আহসান উল্লাহকে ঘিরে ব্যাপক উদ্দীপনা ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া মিলেনি ! বুড়িচংয়ে তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে !! জরাজীর্ণ ভবনে আতঙ্কে পাঠদান লাকসামে বিভিন্ন জলাশয়ে ও পুকুরে মাছের পোনা অবমুক্ত লাকসামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন আয়েশা ফাউন্ডেশনের আয়োজনে বৃক্ষরোপন লাকসামে খেলাফত মজলিস’র বিক্ষোভ মিছিল লাকসামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে প্রকাশ্যে ‘ডিম থেরাপী’: লাকসামে এমপি আবুল কালাম লাকসামে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাকসাম জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগের উদ্বোধন ও সবক অনুষ্ঠান

আফরাতুল করিম রিমু :
  • আপডেট সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় অত্যন্ত আনন্দঘন এবং আধ্যাত্মিক পরিবেশে কিতাব বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন ও নতুন শিক্ষাবর্ষের সবক (পাঠদান শুরু) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৯ এপ্রিল জামেয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ’র সঞ্চালনায়,লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নাছির উদ্দিন মজুমদার।প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা সাখাওয়াত উদ্দিন তাহের, লাকসাম প্রেসক্লাব সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ,কোষাধ্যক্ষ সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন,জসিম উদ্দিন মজুমদার, নুরুল ইসলাম ফয়েজ, মাওলানা মাসুম বিল্লাহ মুহাজির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিতাব বিভাগের উদ্বোধনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জানা যায়, নবউদ্বোধিত কিতাব বিভাগে ১৫ জন ছাত্র ভর্তি হয়েছে এবং হেফজ বিভাগে বর্তমানে ২৩ জন ছাত্র অধ্যয়নরত রয়েছে।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, নাছির উদ্দিন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান  মাওলানা মোহাম্মদ ইউসুফ।

নাছির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম, অভিভাবকএবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসাম জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগের উদ্বোধন ও সবক অনুষ্ঠান

আপডেট সময় : ০১:৪০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬