ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

 টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে লাকসামে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:১৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসাম উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি এবং কৃষি ব্যবস্থাপনার উন্নয়ন বিষয়ক গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, টেকসই কৃষি প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে কম খরচে অধিক ফলন নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি তিনি কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং মাঠপর্যায়ে এর বাস্তব প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম এবং উপসহকারী কৃষি কর্মকর্তা দীপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লাকসাম, কুমিল্লা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

 টেকসই কৃষি প্রযুক্তি বিষয়ে লাকসামে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬