বাংলা নববর্ষের শুভেচ্ছা লাকসাম-মনোহরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ মো: আবুল কালাম সংসদ সদস্য কুমিল্লা-৯
- আপডেট সময় : ০১:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৪ উপলক্ষে আমি কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) নির্বাচনী এলাকার আমার প্রিয় সর্বস্তরের জনসাধারণ এবং দেশের বাহিরে অবস্থানরত সকল প্রবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয় ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহ্বান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শোষণ-শাসনের অবসানের পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে যাত্রা শুরু করে নতুন গণতান্ত্রিক সরকার। দায়িত্ব নিয়েই এই সরকার রাষ্ট্র এবং সমাজের সব শ্রেণি পেশার মানুষের জীবন মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
তিনি জানান, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি চালু, ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে। কৃষক, কৃষি এবং কৃষি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হলো কৃষক কার্ড প্রদান কর্মসূচি। আগামী দিনগুলোতে এই কৃষক কার্ড বাংলাদেশের কৃষক এবং কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখতে সক্ষম হবে, বাংলা নববর্ষে এটিই হোক আমাদের প্রত্যয় ও প্রত্যাশা।
দেশনায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি- নববর্ষের এই শুভক্ষণে এই হোক আমাদের অঙ্গীকার।
নতুন বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি।
নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
লাকসাম ও মনোহরগঞ্জের প্রতিটি ঘরে ঘরে নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুস্বাস্থ্য।
শুভেচ্ছান্তে:
মো: আবুল কালাম
সংসদ সদস্য
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)
শিল্প বিষয়ক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।













