ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লগি-বৈঠা হামলায় জড়িতদের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ নয়নজলি ভরাট করে সরকারি সম্পত্তি দখল:  জব্দকৃত মাটি নিলামের ঘোষণা — ইউএনও’র  লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব এ কে এম ফজলুল হকের ইন্তেকাল মোহাম্মদপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গোডাউনে ভয়াবহ আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ ঢাকা–কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, লাকসামে যাত্রাবিরতি – লাকসামের জন্য টিকিট বাড়ানোর দাবি যাত্রীদের লাকসাম গাজীমুড়া দারুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল, ৯ হাফেজকে পাগড়ি প্রদান ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান লাকসামে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা লাকসামে শারদীয় দূর্গোৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন সম্পন্ন জাতীয় নিরাপদ সড়ক দিবসঃ সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা

লাকসামে খাল খনন কর্মসূচি উদ্বোধন – বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী- এমপি আবুল কালাম

এম এ মান্নান :
  • আপডেট সময় : ১২:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাকসাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিরামপুর ব্রীজ এলাকা থেকে হামিরাবাগ ডাকাতিয়া নদী সাথে সংযুক্ত খৈয়াখালী খালটি খনন কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়ন ও জনগণের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।তাই এটাই প্রমাণ করে বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে।
তিনি আরও বলেন, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর- হামিরাবাগ ডাকাতিয়া নদী সাথে সংযুক্ত খৈয়াখালী খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে, উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বাড়বে কৃষি উৎপাদন। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খাল পুনঃখনন করা হবে বলেও জানান তিনি।
এসময় প্রশাসনের উদ্দেশ্যে এমপি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। তিনি খাল খনন কার্যক্রম সফল করতে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাকই দক্ষিণ ইউনিয়নের মজলিশপুর গ্রামের বিরামপুর ব্রীজ এলাকা থেকে হামিরাবাগ পযন্ত খৈয়াখালী নামক খালটি প্রায় ১২ কিলোমিটার খাল খনন করা হবে। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকা। স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে প্রতিদিন প্রায় ১০৭১ জন শ্রমিক এ কাজে নিয়োজিত থাকবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানার
সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আহমেদ উল্ল্যাহ সবুজ,লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মদ, পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে খাল খনন কর্মসূচি উদ্বোধন – বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী- এমপি আবুল কালাম

আপডেট সময় : ১২:২৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬