ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবহমান গ্রাম বাংলার চিরায়ত নানা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে কুমিল্লার লাকসামে উদযাপিত হয়েছে নববর্ষ-১৪৩৩ ও পহেলা বৈশাখ।

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুররুথান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ এপ্রিল  সকাল সাড়ে ৮ লাকসাম ষ্টেডিয়ামে নির্মিত মঞ্চে জাতীয় সঙ্গীত ও “এসো হে বৈশাখ এসো এসো” সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে লাকসামে শুভ নববর্ষ-১৪৩৩ উদযাপন ও পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

অনুষ্ঠানের উদ্বোধন’র পূর্বে সকাল ৮টায় পৌরশহরের চাঁদপুর রেলগেট এলাকা থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করে লাকসাম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ  অংশ গ্রহণ করেন।

সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

লাকসাম স্টেডিয়ামে নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলায় নারী উদ্যোক্তাসহ বিভিন্ন উদ্যোক্তাদের আয়োজনে পিঠা-পায়েশ খাবার এবং শিশুদের জন্য নানা রকম খেলনার স্টল পরিদর্শন করেন, প্রধান অতিথি ।

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র আলহাজ মজির আহম্মদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লাকসাম কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চেয়ারম্যান, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, কৃষি কর্মকর্তা মো. আল আমিন, লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর হমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম মানু, বিএনপি নেতা মো. আবুল হোসেন মিলন এবং গুম পরিবারের সদস্য রাফসানুল ইসলাম, শাহরিয়ার কবির রাতুল, উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৈশাখী গান ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন

আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬