ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দয়া বা অনুগ্রহ নয়, পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব আবুল কালাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সহসভাপতি নির্বাচিত, কুমিল্লা-৯ আসনে ব্যাপক উল্লাস লাকসামে গ্রাম্য আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা লাকসাম পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি ডা: নুরুল্লাহ রায়হানকে ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন লাকসামের এমপি পুত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল  কিডনী রোগে আক্রান্ত রহমত উল্যাহ’র জন্য সহযোগীতা কামনা ঢেঁকি স্বর্গে গেলেও বারা বাঁধে !! বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কলাপাড়া উপজেলার কাউছার হামিদ ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআই ক্লোজড পুলিশের কার্যক্রম জোরদারে ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার

কুমিল্লায় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশু – সিভিল সার্জন

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০১:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লাতে ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলার ৭ লাখ ৫ হাজার ২৯৮ জন শিশু এই টিকার আওতায় আসবে।

১১ দিনের এই ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা হাম-রুবেলার এক ডোজ টিকা নিতে পারবে।

এই ক্যাম্পেইন ১০ মে পর্যন্ত চলবে বলে বুধবার (১৫এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ নিজ কার্যালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তিনি বলেন, “পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্কুল পর্যায়ে টিকাদান চলবে তিন দিন এবং উপজেলা পর্যায়ে কমিউনিটি ভিত্তিতে টিকাদান চলবে আট দিন। কোনো শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পরই তাকে টিকা নিতে হবে।

এ জন্য অভিভাবকদের কাছের টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির বলেন, “এ ক্যাম্পেইনে কুমিল্লায় মোট ৭ লাখ ৫ হাজার ২৯৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশুর লক্ষ্যমাত্রা ১ লাখ ৬ হাজার ৯৪৮ জন।”

কুমিল্লার ১৭টি উপজেলার ১৯৬টি ইউনিয়নের ৫৮৮টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম শুরু হবে। ৪ হাজার ৮৪৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আরও অন্যান্য তথ্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া মাহমুদ, ডব্লিউ এইচ ও-এর সারভিলেনস অ্যাণ্ড ইমিউনাইটেজেসন মেডিকেল অফিসার সাবিজা ইয়াসমিন ও জেলা ইপিআই সুপারভাইজার গোলাম ফারুক।

কুমিল্লায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন। টিকাদান নিয়ে যেকোনো ধরনের গুজব ও ভুল তথ্য যেন প্রচার না হয়, সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫ হাজার ২৯৮ শিশু – সিভিল সার্জন

আপডেট সময় : ০১:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬